Manipal Hospitals
Appointment

বর্ষায় জলবাহিত রোগ: প্রতিরোধ ও চিকিৎসার উপায়

Reviewed by: Manipal Hospitals

Posted on

5 Min Read

Blog Featured Image
Manipal Hospitals

Not sure what you’re looking for?

Get in touch with our representatives for help!

Contact Us

বর্ষাকালে জলবাহিত রোগ-এর প্রবণতা বাড়ার ফলে স্বাস্থ্যের ঝুঁকিও বাড়ে। বৃষ্টির জল জমে পানীয় জলের উৎস দূষিত হয়, যা এই ধরণের অসুস্থতার প্রকোপ ৩০%-৫০% পর্যন্ত বাড়িয়ে দেয়। সচেতনতা ও সঠিক ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে এই রোগগুলি প্রতিরোধ করা সম্ভব। এই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে প্রস্তুত এই ব্লগ।

 

বর্ষাকালে জলবাহিত রোগ কেন বাড়ে?

বর্ষাকালে নানাবিধ কারণে পানীয় জলের উৎস দূষিত হয়। ফলস্বরূপ, এই দূষিত জলের মাধ্যমে ছড়িয়ে পড়া রোগের প্রভাব বাড়তে দেখা যায়। এই সময়ে বাড়তে থাকা জলবাহিত রোগের কারণসমূহ হল:

জলবাহিত রোগের লক্ষণসমূহ

  • দূষিত পানীয় জল- বন্যা বা বৃষ্টির কারণে পানীয় জলের উৎস (কূপ, টিউবওয়েল) দূষিত হতে পারে।

  • অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা- দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে নোংরা জল পানীয় জলের সঙ্গে মিশে যায়।

  • ব্যক্তিগত স্বাস্থ্যবিধি- অপরিষ্কার হাতে খাবার বা জলের সংস্পর্শ জলবাহিত রোগ ছড়ায়।

  • অপরিষ্কার খাদ্য- দূষিত জলে ধোয়া বা খোলা খাবার সংক্রমণ ঘটায়।

  • মশা ও অন্যান্য বাহক- জমে থাকা জল ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ায়।

জলবাহিত রোগের উপসর্গ 

জলবাহিত রোগ-এর লক্ষণগুলি সাধারণত সংক্রমণের ২-৩ দিনের মধ্যে প্রকাশ পায়। রোগীকে   দ্রুত সুস্থ করে তুলতে সময়মতো উপসর্গগুলি সনাক্ত করে, যথাযথ চিকিৎসা ব্যবস্থা করা জরুরি। জলবাহিত রোগের লক্ষণসমূহ হল:

  • ডায়রিয়া- এটি জলবাহিত রোগের সবচেয়ে সাধারণ লক্ষণ, যা গুরুতর পানিশূন্যতা ঘটাতে পারে।

  • বমি- বারবার বমি হওয়া এবং পেটে ব্যথা হওয়াও একটি সাধারণ লক্ষণ।

  • পেটে ব্যথা বা ক্র্যাম্প- পেটে তীব্র ব্যথা বা মোচড় অনুভব হতে পারে। 

  • জ্বর- কিছু কিছু জলবাহিত রোগের ক্ষেত্রে উচ্চ জ্বর হতে পারে।

  • শরীর ব্যথা- মাথা ব্যথা এবং সারা শরীরে দুর্বলতা বা ব্যথা অনুভব হতে পারে।

  • ক্ষুধামন্দা- রোগীর খাওয়ার প্রতি অনীহা দেখা দিতে পারে।

কখন ডাক্তারের পরামর্শ জরুরি?

পরিস্থিতি বাড়াবাড়ি পর্যায় চলে গেলে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা বাঞ্চনীয়। নিম্ন উপসর্গগুলি বিপদের সঙ্কেত হতে পারে, তাই অবিলম্বে ডাক্তারের দ্বারস্থ হন:

  • দিনের মধ্যে একাধিকবার গুরুতর ডায়রিয়া বা বমি    

  • তীব্র পেটে ব্যথা, যা ক্রমাগত বাড়ছে 

  • প্রচণ্ড জ্বর (১০২°F বা তার বেশি)    

  • শিশুদের ক্ষেত্রে ক্রমাগত কান্না, প্রস্রাব কমে যাওয়া বা শুষ্ক ঠোঁট     

  • প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা প্রস্রাব না হওয়া (শরীরে জলের ঘাটতির লক্ষণ)

জলবাহিত রোগ প্রতিরোধের উপায়

জলবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো নিরাপদ পানীয় জল ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। সঠিক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে ৮০% ক্ষেত্রে জলবাহিত রোগ-এর সংক্রমণ এড়ানো সম্ভব:

নিরাপদ জলের ব্যবহার

  • জল ফুটিয়ে খান- খাওয়ার আগে অন্তত ২০ মিনিট ধরে জল ফুটিয়ে ঠাণ্ডা করে নিন

  • ফিল্টার ব্যবহার করুন- উন্নত মানের ওয়াটার ফিল্টার ব্যবহার করতে পারেন। তবে নিয়মিত ফিল্টার পরিষ্কার ও প্রতিস্থাপন করতে হবে

  • বোতলজাত জল- খাওয়ার জলের বিষয়ে নিশ্চিত না হলে বোতলজাত জল পান করুন

  • জল সংরক্ষণ- জল সবসময় পরিষ্কার ও ঢাকা পাত্রে সংরক্ষণ করুন

ব্যক্তিগত স্বাস্থ্যবিধি

  • হাত ধোয়া- খাওয়ার আগে, পরে এবং টয়লেট ব্যবহারের পর সাবান ও জল দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিলে ডায়রিয়ার ঝুঁকি ৪০-৫০% কমে   

  • নখের পরিচ্ছন্নতা- নখ ছোট করে কেটে এবং পরিষ্কার করে রাখুন

নিরাপদ খাদ্যাভ্যাস

  • খাবার ঢেকে রাখুন- তৈরি খাবার সবসময় ঢেকে রাখুন যাতে মাছি বা ধুলোবালি না লাগে

  • কাঁচা খাবার এড়িয়ে চলুন- স্যালাড বা ফল, যা ভালো করে ধোয়া হয়নি, তা এড়িয়ে চলুন

  • ভালো করে রান্না করা খাবার- মাংস, মাছ ও ডিম ভালো করে রান্না করে খান

  • ফল ও সবজি ধোয়া- ফল ও সবজি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন

পরিবেশের পরিচ্ছন্নতা

  • জলাবদ্ধতা দূর করুন- বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। এটি মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে        

  • আবর্জনা সঠিক স্থানে ফেলুন- ময়লা ও আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন এবং তা নিয়মিত ভাবে পরিষ্কার করার ব্যবস্থা করুন

  • পয়ঃনিষ্কাশন ব্যবস্থা- নিশ্চিত করুন যে আপনার বাড়ির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সুপরিকল্পিত এবং কার্যকরী

এর চিকিৎসা কী?

জলবাহিত রোগের চিকিৎসা মূলত উপসর্গ-ভিত্তিক এবং এর প্রধান উদ্দেশ্য হলো শরীরে জলের ঘাটতি রোধ করা। সঠিক চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে বেশিরভাগ রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই সময়ে উচিত:

  • পরিষ্কার ও ফুটানো জল খাওয়া এবং সবসময় নিরাপদ জল ব্যবহার করা

  • ডিহাইড্রেশন এড়াতে ওআরএস (ওরাল রিহাইড্রেশন সলিউশন) গ্রহণ করা

  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ সঠিকভাবে গ্রহণ করা

  • হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া (যেমন ভাত, ডাল, স্যুপ)

  • হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা- খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পরে

  • কাঁচা বা অপরিষ্কার খাবার এড়িয়ে চলা

  • বিশ্রাম নেওয়া এবং শরীরকে সুস্থ হতে পর্যাপ্ত সময় দেওয়া

  • গুরুতর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া

কিছু সাধারণ নিয়ম

করণীয়

বর্জনীয়

ফুটানো বা বিশুদ্ধ পানীয় জল পান করুন

আগাছাপূর্ণ বা খোলা জায়গার খাবার খাবেন না

নিয়মিত সাবান ও জল দিয়ে হাত ধোন

অপরিশোধিত বা দূষিত জল পান করবেন না

ফল ও সবজি ভালো করে ধুয়ে খান

ভিজা বা নোংরা হাতে খাবার স্পর্শ করবেন না

খাবার ঢেকে রাখুন

বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না

ডায়রিয়া হলে ORS বা লবণ-চিনির জল পান করুন

ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ গ্রহণ করবেন না

সারসংক্ষেপ

বর্ষাকালে জলবাহিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, তাই সামান্য উপসর্গকেও অবহেলা করা উচিত নয়। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে সমস্যা গুরুতর আকার ধারণ করতে পারে। তাই নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। উন্নত চিকিৎসা পরিষেবা, আধুনিক পরিকাঠামো এবং অভিজ্ঞ বিশেষজ্ঞদের সহায়তায় মণিপাল হসপিটালস আপনার সুস্থতার বিশ্বস্ত সঙ্গী। আজই মণিপাল হসপিটালস শিলিগুড়িতে   জেনারেল মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং বর্ষার সময় সুস্থ থাকুন।

Share this Article

Recent Blogs

মলের সাথে রক্ত

মলের সাথে রক্ত? কখন চিন্তিত হবেন এবং কী করবেন

29 Jun 20265 Min Read

মলের সাথে রক্ত ​​পড়া এক ভয়াবহ অভিজ্ঞতা হতে পারে। এটি হালকা রঙের টাটকা রক্ত ​​বা কালো, আলকাতরার মতো মল আকারে প্রকাশ পেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কারণটি তেমন গুরুতর না হলেও, কোনও কোনও ক্ষেত্রে মলের সাথে রক্ত ​​অন্তর্নিহিত কোনও স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে। এর জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন। এই ব্লগ-এর মাধ্যমে আমরা মলের সাথে রক্ত ​​যাওয়ার কারণ, এর লক্ষণ এবং কখন ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

Read Now
tingling in hands

Carpal Tunnel Syndrome: Symptoms and When Surgery Is Needed

24 Jun 20266 Min Read

Have you ever woken up with a tingling sensation in your hands, or experienced numbness in fingers that feels like pins and needles? These could be early indicators of carpal tunnel syndrome, a common condition affecting millions worldwide. The impact of this condition on your daily life can be debilitating. Over time, symptoms such as pain, weakness, and difficulty performing everyday tasks can significantly affect your quality of life. Managing carpal tunnel syndrome requires a comprehensive approach, starting from accurate diagnosis to effective treatment for hand numbness. This blog aims to guide you through the causes, symptoms, diagnosis, and treatment options for carpal tunnel syndrome, helping you take informed steps towards better hand health.

Read Now
appendicitis symptoms

Appendix Pain Relief: Early Symptoms, Diet Tips and When to Seek Emergency Care

24 Jun 20266 Min Read

The appendix is a small, finger-shaped pouch connected to your large intestine. When this tiny organ becomes inflamed, it can lead to significant abdominal pain and can quickly become a medical emergency. This condition is known as appendicitis. Appendicitis affects approximately 1 in 15 people, highlighting the importance of awareness. Understanding the early appendicitis symptoms and recognising when to seek emergency care for appendix pain are crucial for timely treatment and recovery.

Read Now
ফ্যাটি লিভারের লক্ষণ

ফ্যাটি লিভার রোগ: লক্ষ লক্ষ মানুষকে আক্রান্তকারী এক নীরব মহামারী— সতর্কসংকেত ও প্রতিরোধ

03 Jun 20266 Min Read

ফ্যাটি লিভার ডিজিজ বিশ্বের অন্যতম প্রচলিত একটি ব্যাধি। প্রাথমিক পর্যায়ে ফ্যাটি লিভারের লক্ষণসমূহ প্রকাশ্যে না এলেও, দীর্ঘ সময় ধরে চিকিৎসা না করালে আরও গুরুতর জটিলতার সম্মুখীন হওয়া সম্ভব। এই নিবন্ধে ফ্যাটি লিভার রোগের কারণ এবং লক্ষণ সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করা হয়েছে, যার ফলে আপনি জানতে পারবেন যে এই রোগটির জন্য কখন সময়োপযোগী ব্যবস্থাপনা অথবা চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

Read Now
Latest Cancer Treatments

The Future of Cancer Care in Siliguri: Latest Cancer Treatments

03 Jun 20265 Min Read

A cancer diagnosis poses a difficult challenge, but with constant advancements in medical science, the ability to combat this complex disease has reached new heights. In Siliguri, Manipal Hospitals is leading this transformation by bringing world-class cancer care services closer to home, offering a brighter future for patients and their families seeking latest cancer treatments.

Read Now
minimally invasive surgery

Laparoscopic Surgery: Benefits, Recovery & Why It’s Preferred

29 May 20267 Min Read

Laparoscopic surgery is a modern minimally invasive surgical technique performed through small incisions using specialised instruments and a tiny camera called a laparoscope. It enables surgeons to view and treat internal organs with enhanced precision and minimal disruption to surrounding tissues. Compared to conventional open surgery, laparoscopic procedures generally involve less pain, smaller scars, quicker recovery, and shorter hospital stays, allowing patients to resume their normal activities sooner. This blog gives you essential information on this procedure.

Read Now
hip pain causes

Hip Replacement Surgery: Who Is a Candidate, What to Expect, and Your Recovery Roadmap

26 May 20265 Min Read

Chronic hip pain can severely impact your quality of life, making everyday activities like walking, climbing stairs, or even sleeping a challenge. If conservative treatments are no longer providing relief, hip replacement surgery might be the transformative solution you need. This blog aims to empower you with comprehensive information to make informed decisions for pain-free mobility.

Read Now
জলবাহিত রোগের কারণসমূহ

বর্ষায় জলবাহিত রোগ: প্রতিরোধ ও চিকিৎসার উপায়

06 May 20265 Min Read

বর্ষাকালে জলবাহিত রোগ-এর প্রবণতা বাড়ার ফলে স্বাস্থ্যের ঝুঁকিও বাড়ে। বৃষ্টির জল জমে পানীয় জলের উৎস দূষিত হয়, যা এই ধরণের অসুস্থতার প্রকোপ ৩০%-৫০% পর্যন্ত বাড়িয়ে দেয়। সচেতনতা ও সঠিক ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে এই রোগগুলি প্রতিরোধ করা সম্ভব। এই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে প্রস্তুত এই ব্লগ।

Read Now
food for liver cirrhosis

Diet Plan for Liver Cirrhosis Patients

04 May 20264 Min Read

Liver cirrhosis is a serious condition characterised by permanent scarring of the liver which can seriously disrupt its function and even lead to liver damage. Due to the complex nature of this condition, a suitable liver cirrhosis diet is essential for managing its most critical aspects. This guide will delve into the essential principles of a liver cirrhosis diet, helping you make informed food choices to support your liver and overall well-being.

Read Now
different types of screening

The Power of Prevention: Why Regular Check-up is Essential

04 May 20265 Min Read

In our fast-paced lives, we often tend to overlook something as fundamental as our health until symptoms demand attention. However, adopting a proactive approach through regular check-up is not just beneficial; it is a critical investment in your long-term well-being. Your body requires periodic assessments to ensure optimal function and detect potential issues before they escalate. These comprehensive health assessments can offer invaluable insights into the current health status and empower us to take preventative measures.

Read Now